ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কোস্টারিকাকে হারিয়ে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

#

স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ, ২০২৪,  11:28 AM

news image

লিওনেল মেসিকে ছাড়াই কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বুধবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই জয় দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সূচি শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে আক্রমণের পসরা সাজিয়েও গোল হজম করতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে দ্বিতীয় হাফে কোস্টারিকাকে ৩ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। ম্যাচ শুরুর ৩৪ মিনিটে ম্যানফ্রেড উগালদে কোস্টারিকাকে এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের ফিরে পায় বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৫২ মিনিটে ডি মারিয়ার গোলে ১-১ সমতায় ফেরে আর্জেন্টিনা। এর ৪ মিনিট পরেই কর্নার থেকে গোল করে ম্যাক অ্যালিস্তার। এরপর ম্যাচের ৭৭ মিনিটে লাউতারো মার্টিনেজের সুবাধে তৃতীয় গোলের দেখা পায় স্কালোনির শিষ্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম