ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

কোস্টারিকাকে উড়িয়ে শেষ আটে কলম্বিয়া

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুন, ২০২৪,  5:26 PM

news image

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়েছিল কোস্টারিকা। তবে দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি তারা। কোস্টারিকাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। শনিবার (২৯ জুন) অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে কলম্বিয়া। ম্যাচের ৫ মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত হেড গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ২০ মিনিটে দুরন্ত এক শট নেন জেমস রদ্রিগেজ। তবে কোস্টারিকার গোলরক্ষক প্যাটট্রিক সেকুইরা সেটি লাফিয়ে পড়ে রুখে দেন। ৩১ মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন দিয়াজ। এতে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কলম্বিয়া। ৫৯ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেনচেজ। ৩ মিনিট পর দলের ব্যবধান ৩-০ করেন জন করডোবা। এই ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছে কলম্বিয়া। লক্ষ্যে করেছিল ৫ শট। অপরদিকে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি কোস্টারিকা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম