ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

কোম্পানীগঞ্জে ভাবির ধর্ষণ মামলায় দেবর গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২,  6:09 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবির দায়ের করা ধর্ষণ মামলার ১০ মাস পর মো. তারেক রহমান নামে (২৪) এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে উপজেলার গাংচিল বাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তারেক রহমান কোম্পানীগঞ্জের ৮ নম্বর চর-এলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে। তারেক সেই ভাবির দেবর বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তারেক রহমান আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী গত বছরের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় মো. তারেক রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। গত বুধবার (২৩ মার্চ) মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়ন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। এসপি আরও জানান, শনিবার রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ও তানভীরুল হক চৌধুরী অভিযান চালিয়ে মামলার ১০ মাস পর এজাহারভুক্ত পলাতক আসামি তারেক রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম