ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২২,  4:36 PM

news image

সিলেটের কোম্পানীগঞ্জে পাথরের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশা উল্টে মা ও ছেলে ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার তেলিখাল এলাকায় শুক্রবার (২৪ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, সম্প্রতি সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার পানি নেমে গেলেও সড়কে পাথর ছড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করছি, পাথরের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে গেলে দ্রুতগতির একটি ট্রাক এটিকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত হন। তাদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তিনি আরও বলেন, আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম