ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

কোপা আমেরিকা: প্যারাগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুন, ২০২৪,  5:32 PM

news image

কোপা আমেরিকায় ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে আজ (শনিবার) গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে এই জয় পেয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।  প্রথম একাদশে সুযোগ পেয়েই আজ ভিনির পাশাপাশি গোল করেছেন ২০ বছর বয়সী স্যাভিও মোরেইরা। পেনাল্টিতে আরেক গোল আসে লুকাস পাকুয়েতার পা থেকে। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে সেলেসাওরা। এর মধ্যে গোলের প্রথম সুযোগ হারান লুকাস পাকুয়েতা। পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। ব্রাজিল প্রথম গোল পায় রিয়াল মাদ্রিদের তরুণ ভিনির পা থেকে। বক্সের মুখে ওয়ান অন ওয়ান খেলে গোল মুখে ঢুকে যান তিনি। ম্যাচের ৩৫ মিনিটে দারুণ টাসে ফিনিসিং টানেন। পরের গোলটি আসে ম্যানসিটির পথে থাকা জিরোনায় খেলা তরুণ স্যাভিও’র পা থেকে। রদ্রিগোর শট গোলরক্ষক ফিরিয়ে দেন। প্যারাগুয়ে ডিফেন্ডারের পা হয়ে ফাঁকায় বল পেয়ে ৪৩ মিনিটে গোল করেন তিনি। রাফিনহার জায়গায় শুরুর একাদশে জায়গা পাওয়া স্যাভিওর এটি প্রথম আন্তর্জাতিক গোল।  এরপর প্রথমার্ধের শেষ বাঁশির আগে ভিনি দলকে ৩-০ গোলের লিড এনে দেন। এবারও রদ্রিগোর পা থেকে প্যারাগুয়ে ডিফেন্ডারের ভুলে বল পেয়ে জালে পাঠান ভিনিসিয়াস। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে এক গোল শোধ করে কলম্বিয়ার বিপক্ষে হার দিয়ে কোপা শুরু করা প্যারাগুয়ে। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের বড় জয়ের সঙ্গে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা অনেকটাই কাটিয়ে নেন পাকুয়েতা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম