ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কোপা আমেরিকা: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উরুগুয়ে

#

স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০২৪,  11:22 AM

news image

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকায় পরের রাউন্ডে নাম লেখালো উরুগুয়ে। পুরো ম্যাচে বুক চিতিয়ে লড়াই করা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। সি গ্রুপ থেকে উরুগুয়ে সঙ্গে পরের রাউন্ডে যাচ্ছে পানামা। আজ অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ রানারআপ হয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মূল একাদশই মাঠে নামিয়েছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা। ম্যাচের ১৩ মিনিটে এন্থনি রবিনসনের হেড উখে দেন উরুগুয়ের সার্জিও রখেত। ৩৩ মিনিটে নাহিতান নান্দেজের দারুণ দূরপাল্লার শট গোলবারের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায়। ৪৪ মিনিটে পেলেস্ত্রির শটও বাইরে দিয়ে চলে গেলে গোলশূন্য ড্রতেই শেষ হয় প্রথমার্ধ। তবে ৬৬ মিনিটেই কাঙ্ক্ষিত গোল পায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে ফ্রি-কিক থেকে বাড়ানো বলে রোনাল্ড আরাউজোর হেড ম্যাট টার্নার রুখে দিলেও রিবাউন্ডে গোল করেন মাতিয়াস অলিভেরা। গোলটি নিয়ে অবশ্য বিতর্ক আছে। টিভি রিপ্লেতে মনে হয়েছে অফসাইড পজিশনে ছিলেন অলিভিয়েরা। তবে ভিএআর ভেবেছে অন্যরকম। ৭৫ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের নেওয়া শট গোললাইন থেকে ক্লিয়ার করেন উরুগুয়ের ডিফেন্ডার। ৮২ মিনিটে জশুয়া সার্জেন্টের দারুণ হেড রাখেত ডান দিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে টানা তিন জয় নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠলো উরুগুয়ে। অন্যদিকে মাত্র ১ জয় নিয়েই কোপা থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম