ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

কোপায় জাদু দেখাবেন মেসি, আত্মবিশ্বাসী স্কালোনি

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২৪,  5:04 PM

news image

কোপা আমেরিকায় লিওনেল মেসি জাদু দেখাতে প্রস্তুত। আর্জেন্টিনা ভক্তদের এমন সুখবরই দিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। কোপায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ কানাডার বিরুদ্ধে শুক্রবার ভারতীয় ভোরে। এই মুহূর্তে মেসিরা প্রস্তুতি নিচ্ছেন আয়োজক দেশ আমেরিকার আটলান্টায়। সেখানে অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেছে গোটা দলকে। স্কালোনি বলেছেন, ‘মেসি পুরো ফিট। আমেরিকায় জাদু দেখাতে তৈরি। ওকে দেখে গোটা দল উৎসাহে টগবগ করে ফুটছে। প্রত্যেকে নিজের সেরা ফুটবল খেলতে প্রস্তুত।’  যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘সবাই পেশাদার, নিজেদের কাজ জানে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে আমাদের দায়িত্ব বেশি। আরও এক বার ট্রফি জিততে সবাই তৈরি।’ কোপায় গ্রুপ ‘এ’তে আর্জেন্টিনার গ্রুপে কানাডা ছাড়া আছে চিলি ও পেরু। গ্রুপ ‘বি’তে ইকুয়েডর, জামাইকা, মেক্সিকো ও ভেনেজুয়েলা। গ্রুপ ‘সি’তে বলিভিয়া, আমেরিকা, পানামা ও উরুগুয়ে। ব্রাজিল প্রথম ম্যাচে নামছে ২৫ জুন কোস্টারিকার বিরুদ্ধে। গ্রুপ ‘ডি’-তে ব্রাজিল, কোস্টারিকা ছাড়া দুই দেশ কলম্বিয়া ও প্যারাগুয়ে। প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল শেষ আটে উঠবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম