ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

কোন কারণে পার্টি এড়িয়ে চলেন কারিনা

#

বিনোদন ডেস্ক

১৬ জুন, ২০২৫,  4:56 PM

news image

ক্যারিয়ারে আড়াই দশক পূর্ণ করা বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর তার জীবনযাপন নিয়ে দারুণ সচেতন। নড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই সন্তানের মা কারিনা তার ক্যারিয়ার আর ফিটনেস রুটিন নিয়ে কথা বলেছেন। ৪৫ বছর বয়সী কারিনা বলেছেন, তিনি জীবন বেঁধেছেন নিয়মে। রাতের খাবার খেয়ে নেন সন্ধ্যা ৬টার মধ্যে। ঘুমিয়ে পড়েন রাত ৯টর ভেতরে। আর শরীর চর্চা শুরু করেন ভোরের আলো ফোটার আগে। তখন অনেকেরই হয়ত ঘুম ভাঙে না। কারিনা জানিয়েছেন, তিনি এখন পার্টি এড়িয়ে চলার চেষ্টা করেন। তিনি বলেন, আমার বন্ধুরা জানেন আমি আর কোনো পার্টিতে থাকি না। তারা সেটা মেনেও নিয়েছেন। কারিনার ভাষ্য, মা হওয়ার পর তিনি শরীরচর্চার গুরুত্ব ভালোভাবে বুঝতে পেরেছেন। কোভিড মহামারীর পর তিনি শরীরচর্চা নিয়ে বেশি কাজ করেছেন। কারিনা জানান, আমি বুঝতে পেরেছি ফিটনেস বিষয়টা কেবল শারীরিক সৌন্দর্যের জন্য নয়। এটি মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। যদি কোনোদিন ব্যায়াম বাদ যায়, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। শরীরচর্চা তাকে শান্ত রাখে বলে জানিয়েছেন কারিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম