ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কোটালীপাড়ায় কাভার্ডভ্যান চাপায় ২ কলেজছাত্রসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মার্চ, ২০২২,  12:26 PM

news image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ হাইওয়ে সড়কের রতাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুদ্র মাহমুদ উপজেলার উত্তরপাড়া গ্রামের লাভলু শেখের ছেলে, মুরাদ গাজি একই উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে। তারা শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং নিহত অপরজন নাইম হাওলাদার উনশিয়া গ্রামের নওশের হাওয়াদারের ছেলে। কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, সকাল ৯টার দিকে তিনজন মোটরসাইকেলে উপজেলার সিদ্দিরবাজার যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী কার্ভাডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক আরও একজনের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম