ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

কোক-ফান্টা চলে যেতেই বিকল্প পানীয় আনল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২২,  4:26 PM

news image

পশ্চিমাদের পণ্য থেকে নিজেদের নির্ভরশীলতা কমাতে কোক-স্প্রাইট-ফান্টার বিকল্প পানীয় কুলকোলা, স্ট্রিট ও ফ্যান্সি নামে তিনটি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। সুপরিচিত কোমল পানীয়ের ব্র্যান্ডগুলো রাশিয়ার বাজার ছেড়ে যাওয়ায় এসবের বিকল্প পানীয় বাজারে এনেছে ওচাকোভো নামের একটি রুশ কোম্পানি। মস্কো টাইমস জানিয়েছে,

রাশিয়ার পানীয় কোম্পানি ওচাকোভো কোকাকোলা, ফান্টা এবং স্প্রাইটের বিকল্প হিসেবে কুল-কোলা, ফ্যান্সি এবং স্ট্রিট নামের তিনটি কোমল পানীয় বাজারে আনার ঘোষণা দিয়েছে। অবশ্য, কোকাকোলার পণ্যগুলো এখনও রাশিয়ার বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু কোকাকোলা রাশিয়া থেকে বের হয়ে আসার ঘোষণা দেওয়ার পর তাদের পণ্যগুলোর দাম প্রায় ২০০% বেড়ে আকাশচুম্বী হয়ে গেছে। ওচাকোভো তাদের ওয়েবসাইটে লিখেছে, তাদের তৈরি কুলকোলার স্বাদ কোকাকোলার মতোই। আর কমলার গন্ধযুক্ত ‘ফ্যান্সি’ ও লেবু-যুক্ত ‘স্ট্রিট’ নামের পানীয় দুটো ফান্টা এবং স্প্রাইটের বিকল্প।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম