ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ঢাকা মেডিকেলে ২ কারাবন্দির মৃত্যু

কে হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড’, জানা যাবে আজ

#

০৯ মার্চ, ২০২৪,  8:29 PM

news image

‘মিস ওয়ার্ল্ড- ২০২৪’ প্রতিযোগিতার ৭১তম আসরের পর্দা উঠছে আজ শনিবার (৯ মার্চ)। দীর্ঘ ২৮ বছর পর চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ভারতে। এ প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা।   এ প্রসঙ্গে নীলা বলেন, আমি যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম। এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে।প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, জাপান- এশিয়ার এই চারটি দেশের চারজন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এই সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি। নেপাল থেকে প্রতিনিধিত্ব করছেন প্রিয়াংকা রানি যোশি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম