ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কোভিড-১৯ : বিশ্বে একদিনে ঝরলো আরো ৭ হাজারের বেশি প্রাণ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর, ২০২১,  4:32 PM

news image

বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৭৬ জন। গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

শনাক্তের সংখ্যা ৮২ হাজার ৩০১। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫০ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৮৮১ জন। মারা গেছে ৭ লাখ ৯৬ হাজার ১৩০ জন। গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৯৯৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৯৪ লাখ ৮৩৫ জনের এবং মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ৫৭৯ জন। বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৯০ লাখ ১৪ হাজার ৭৫৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ লাখ ৮২ হাজার ৮৬৬ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৪২২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম