ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

কেরানীগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২২,  10:22 AM

news image

কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণ হয়ে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), সাহাদৎ হোসেন (২০), মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২)। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে প্রতিবেশী সাকিব বলেন,

কেরানীগঞ্জের জিনজিরার নম্বর এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণ হওয়ার শব্দ পাই। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেরানীগঞ্জের জিনজিরা নান্দাইলই এলাকার শিশুসহ ৬ দগ্ধ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম