ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কেরানীগঞ্জে চিপসের ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৩,  9:19 PM

news image

ঢাকার কেরানীগঞ্জে চিপসের একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর পলাশপুর এলাকায় ধলেশ্বরী ১ নম্বর সেতুসংলগ্ন আমিন করপোরেশন নামে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭ ইউনিট।  স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে চিপসের প্যাকেট তৈরি করা হয়। সন্ধ্যায় কারখানাটিতে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বলেন, ‘কেরানীগঞ্জে টিনশেডের একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয় জানা যায়নি।’কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা কারখানার ভেতরে কারও আটকে থাকার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম