ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৩,  10:24 AM

news image

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৬টা ১৭ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে। এদিকে আগুনের ঘটনায় প্রাথমিক চারজনের মরদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আমাদের কাছে প্রথম তথ্য ছিল অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে জানা গেছে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম