ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের শিরোপা লড়াইয়ে ফ্রান্স-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন উইটসেল জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

কেবিনে নেওয়া হয়েছে কৌতুক শিল্পী রনিকে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  2:37 PM

news image

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক শিল্পী আবু হেনা রনির শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। আজ (শনিবার) তার দগ্ধ স্থানে ড্রেসিং করা হয়েছে। পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমান উভয়ই কেবিনে আছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।  ডা. সামন্ত লাল সেন বলেন, রনি ও পুলিশ সদস্যের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তাদের দুজনকেই আজ ড্রেসিং করা হয়েছে। পরে তাদেরকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে তারা কেবিনেই আছেন। তাদের কথাবার্তাও এখন স্বাভাবিক। স্বাভাবিকভাবেই খাবার-দাবার খাচ্ছেন এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। শ্বাসনালির শঙ্কাও কেটে গেছে। তাদের আরও বেশ কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে থাকতে হবে। এর আগে, (১৬ সেপ্টেম্বর) গাজীপুর পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম