ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২২,  4:08 PM

news image

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার পর এ সংঘর্ষ শুরু হয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানা গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল।  ঢাকা মেডিক্যাল কলেজ সূত্র জানিয়েছে, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দু/একজনকে রক্তাক্ত অবস্থায় ছিলেন। সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল-সমাবেশও করেছেন। তবে টিএসসির পাদদেশে ছাত্রদলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ উঠেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে। ছাত্রদলের দাবি, সেই অভিযোগের ব্যাখ্যা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দিকে যাচ্ছিলেন তারা। ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে যাচ্ছিলেন তারা। এসময় শহীদ মিনার এলাকায় কিছু লোক তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করেন। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপালে নেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম