ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জনসমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না: প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা বান্দরবানে নামছে বন্যার পানি, ভাসছে ক্ষতচিহ্ণ দেশের ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার চট্টগ্রামে পাহাড় ধসে এখন পর্যন্ত ১৩ জন নিহত অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষি বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  12:59 PM

news image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অধিক উৎপাদনশীল জাতের বীজ উদ্ভাবনে কৃষিবিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কৃষিবিদ দিবস উপলক্ষে গতকাল সোমবার এক বাণীতে তিনি এ কথা বলেন। কৃষিবিদ দিবস উপলক্ষে দেশের সব কৃষিবিদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘কৃষিই বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির প্রাণ। মানব সভ্যতার সৃষ্টি থেকেই মৌলিক চাহিদা পূরণের জন্য মানুষ কৃষির ওপর নির্ভরশীল।’ রাষ্ট্রপ্রধান বলেন, ‘জাতির পিতার প্রদর্শিত পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির সার্বিক উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছেন। ফলশ্রুতিতে আমরা এখন দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি শাকসবজি ও ফলমূলসহ মাছ, মাংস, দুধ ও ডিম ইত্যাদির ব্যাপক উৎপাদন জাতীয় পর্যায়ে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফলে দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করেও কৃষিজাত পণ্য বৈদেশিক বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।’ ‘জনসংখ্যা বৃদ্ধি ও মাথাপিছু জমির পরিমাণ ক্রমশ হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা দিন দিন বাড়ছে’ উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘এই চাহিদা পূরণে কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন প্রযুক্তি ও অধিক উৎপাদনশীল জাতের বীজ উদ্ভাবন, উচ্চ প্রোটিন সমৃদ্ধ মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ ছাড়া, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষক ও খামারিসহ সকলকে সচেতন হতে হবে।’ রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কৃষিবিদরা তাদের জ্ঞান, মেধা ও শ্রম দিয়ে ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে কার্যকর অবদান রাখবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম