ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

কৃষিমন্ত্রী গোমর ফাঁস করে দিয়েছেন : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩,  9:13 PM

news image

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক গোমর ফাঁস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার যে বিএনপি নেতাকর্মীদের সম্পূর্ণ মিথ্যা সাজানো মামলায় জেলে রেখে এবং বাড়ি-ঘর ছাড়া করেছে, তার গোমর ফাঁস করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিমন্ত্রী আরও বলেছেন বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচনে এলে ভোট পেছানো হবে। এমনকি এক রাতে বিএনপির সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি রাজি হয়নি। কৃষিমন্ত্রীর এই স্বীকারোক্তি প্রমাণ করে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তাণ্ডব-হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেফতার, হুলিয়া, হত্যা, বিএনপিসহ বিরোধীদলের বাড়ি-ঘরে হামলা-তল্লাশি, ভাঙচুর-গৃহছাড়া-আটক বাণিজ্য সবকিছু পূর্ব পরিকল্পিত। শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাড়ি ভেঙে দিলেন। রিজভী আরও বলেন, বিচার বিভাগ গণভবনের গতিতে চলছে। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে কার্যত আওয়ামী লীগের একটি ইউনিটে পরিণত করা হয়েছে। সবকিছুই আওয়ামী লীগ সরকারের হাতে বন্দী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম