ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কুয়েত সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৪,  1:57 PM

news image

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন জাতিসংঘের উচ্চপর্যায়ের একটি সম্মেলনে যোগ দিতে কুয়েত সফরে গেছেন। রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। তি‌নি বলেন, কাউন্টার টেরোরিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ সকালে কুয়েতের উদ্দেশে রওয়ানা হয়েছেন। কামরুল ইসলাম ভূঁইয়া বলেন, সব ঠিক থাকলে সম্মেলন শেষে আগামী ৬ নভেম্বর তিনি দেশে ফিরবেন। প্রসঙ্গত, সবশেষ অক্টোবরের শেষের দিকে দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম