ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

কুয়াশাছন্ন সকাল জানান দিচ্ছে শীতের আগমন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২২,  10:32 AM

news image

হেমন্তের ভোরের  প্রকৃতিতে কুয়াশাছন্ন সকাল। ঘাসের ডগায় শিশির বিন্দু। সন্ধ্যা নামতেই কুয়াশার পাতলা চাদরে ঢাকা পড়ছে মাঠঘাট। এমন প্রকৃতিতে নীলফামারীতে জানান দিচ্ছে শীত। তাই শীতের শুরুতে শীত নিবারণের আগাম প্রস্ততি হিসেবে লেপ-তোষক তৈরি করতে ক্রেতারা ভিড় করছেন দোকানে। এতে ব্যস্ত সময় পাড় করছেন এর সাথে জড়িত কারিগররা। হাট-বাজারের পাশাপাশি গাঁও গ্রামের পথে-ঘাটে মৌসুমি ব্যবসায়ীরা ফেরি করে লেপ-তোষক বিক্রি ও তৈরি করছেন। অনেকেই ব্যস্ত পুরোনো লেপ-তোষক মেরামত করতে। জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে  কমবেশি ক্রেতার সরগরম বেড়ে গেছে। ডোমার উপজেলা শহরের লেপ-তোষকের কারিগর লাল মিয়া জানান, আগাম শীত পড়তে শুরু করায় ক্রেতারা দোকানে পছন্দমত লেপ-তোষক ক্রয় করছেন। তুলা ও কাপড়ের মান অনুযায়ী দাম নেওয়া হচ্ছে। অন্য সময়ের চেয়ে শীত মৌসুমে  বেশি চাহিদা থাকায় এবং সময়মত লেপ-তোষক সরবরাহ দিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।  কিশোরগঞ্জ উপজেলার বাজারের পাকুরতলার কারিগর আবু বক্কর ছিদ্দিক বলেন, তুলা ও কাপড়ের মান অনুযায়ী চার-পাঁচ হাত মাপের একেকটি লেপ-তোষক ১২০০ থেকে, ১৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রতিটি লেপ-তোষকে কারিগররা মজুরি পাচ্ছেন ১৫০ থেকে ২০০ টাকা। তবে এ বছর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে শ্রমিক ও লেপ-তোষক তৈরির খরচ। লেপ-তোষকের ফেরিওয়ালা সবুজ জানান, শীতের সময় লেপ-তোষকের চাহিদা থাকায় গ্রামে গ্রামে ঘুরে তা প্রতিটি বিক্রি করে ১৫০ থেকে ২০০ টাকা লাভ হয়। যা সারা দিনে ৭০০ থেকে৮০০ টাকা আয় হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম