ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কুয়াকাটায় বিষধর দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধারের পর অবমুক্ত

#

০৯ নভেম্বর, ২০২২,  9:40 PM

news image

গোফরান পলাশ : কুয়াকাটায় বিষধর দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধারের পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এর মধ্যে একটির দৈর্ঘ্য ৫ ফুট ও অপরটির দৈর্ঘ্য ৬ ফুট। বুধবার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বনে এ সাপ দুটি অবমুক্ত করা হয়। এর আগে মঙ্গলবার রাত দশটায় আলিপুর বাজারের এক ক্যানভাসারের (হারবাল ঔষধ বিক্রেতা) কাছ থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। সাপ অবমুক্তকালে উপস্থিত ছিলেন মহিপুর বন বিভাগের খাজুরা বিট কর্মকর্তা আরিফুল ইসলাম, এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য বাচ্চু, বসার ও শাওন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম