ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কুড়িগ্রামে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  2:28 PM

news image

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বজ্রপাতে মিনারা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খোলা মাঠে বৃষ্টির সময় ইউক্যালিপ্টাস গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। মিনারা বেগম ওই ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের দিনমজুর দবির উদ্দিনের স্ত্রী। তার তিন ছেলে ও একটি মেয়ের মধ্যে বড় ছেলে প্রতিবন্ধী। মিনারা বেগম নিজেও দিনমজুরের কাজ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, সকালে টিপটিপ বৃষ্টির মধ্যে প্রতিবেশী বাড়িতে কাজের খোঁজে মিনারা বেগম বাড়ি থেকে বের হয়। হঠাৎ বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে বাড়ির পাশে একটি খোলা মাঠে ইউক্যালিপ্টাস গাছের নিচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম