ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২২,  10:19 PM

news image

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মানকারচর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা পৌণে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে রবিবার সকালে পারিবারিকভাবে দাফন করা হয়। এলাকাবাসীরা জানান, জেলার রৌমারী উপজেলার মানকার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩) রাজিবপুর উপজেলার বড়াইডাঙী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদনকে (৩) সাথে নিয়ে দুই শিশু বাড়ির পাশের পুকুরে বিকেলে মাছ ধরছিলো। ঘন্টা খানেক পর এক পর্যায়ে তাদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় তাদের পায়ের জুতা ভাসছে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীরা তাদের পানি থেকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জানা গেছে,শিশু দুটি রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের বড়াইডাঙী গ্রামে তাদের নানা আবু বক্কর ও ফজলুল হকের বাড়িতে থেকে পড়াশোনা করত। এ ব্যাপারে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করে হস্তান্তর করলে রবিবার সকালে তাদের লাশ দাফন করে পরিবারের স্বজনরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম