ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২২,  4:55 PM

news image

কুড়িগ্রাম জেলা শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আলম মিয়া (৫০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্ব আহত হয়েছেন আরেকজন। শনিবার (৪ জুন) সকালে শহরের প্রাণকেন্দ্র জিয়া বাজার এলাকায় ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা হেলপারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পাশে থাকা আলম মিয়া নামে এক হেলপারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এতে ট্রাকটির চালকও গুরুতর আহত হয়। তাকে পুলিশি হেফাজতে রেখে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম