ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

#

নিজস্ব প্রতিনিধি

০১ আগস্ট, ২০২২,  7:20 PM

news image

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় খুনের মামলার প্রধান আসামিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। এরই মধ্যে এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) দুপুরে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার সদকী চর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চরপাড়া গ্রামের সেকেন আলীর ছেলে সেলিম আলী (৪০)। জানা গেছে, আজ রোববার সকাল ৮টার দিকে খুনের মামলার বাদীপক্ষের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন সেলিম।

এ সময় বাদীপক্ষের লোকজন তাকে ধরে বাড়ির মধ্যে নিয়ে যায়। পরে সেখানে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর আহত করে সেলিমকে। এ খবর পেয়ে পুলিশ সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৬ মে জমি নিয়ে বিরোধে গ্রামের হুমায়ুন মণ্ডলকে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় সেলিম আলীসহ ৩৬ জনের নামে হত্যা মামলা করেন নিহতের ভাই সাইদুল ইসলাম। ওই মামলার প্রধান আসামি ছিলেন সেলিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম