ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

কুষ্টিয়ায় স্বামীকে জবাই করে হত্যা করলেন স্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২২,  5:32 PM

news image

কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকায় সাব্বির আহমেদ (৩৭) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। আজ সোমবার ভোর রাত ৩টার দিকে আড়ুয়াপাড়ার ছোট ওয়্যারলেস এলাকার নিজ বাড়িতে ধারালো চাকু দিয়ে গলা কেটে রেখে পালিয়ে যায় তার স্ত্রী। পরিবারের লোকজন সাব্বিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির আড়ুয়াপাড়ার ছোট ওয়ার্লেস এলাকার মৃত রমজান আলির ছেলে। নিহতের চাচাতো ভাই তামিম জানান, আজ ভোর রাত ৩টার দিকে তার ভাই সাব্বিরকে চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যায় দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন।

আহত অবস্থায় সাব্বির ঘড় থেকে বের হয়ে তার মাকে বিষয়টি জানায় ও হাসপাতালে নিয়ে যেতে বলে। পরিবারের লোকজন সাব্বিরকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। তামিম আরো জানান, এক মাস আগে রোজিনার সাথে বিয়ে হয় সাব্বিরের। অনেকদিন আগেই সাব্বিরের আগের স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তার আগের পক্ষের দুই কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে সাব্বিরের কাছেই থাকে আর ছোট মেয়েকে নিয়ে তার আগের স্ত্রী ঢাকায় বসবাস করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো চাকু দিয়ে সাব্বিরের শ্বাসনালী কাটার কারনে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম