ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় গড়াই নদীতে নৌকাডুবি, শিশু নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২২,  10:14 AM

news image

ছবি : সংগৃহীত


কুষ্টিয়ায় গড়াই নদে নৌকাবাইচ চলাকালীন দর্শনার্থীদের অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার বিকালের দিকে শহরের ঘোড়ারইঘাট এলাকায় গড়াই নদে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীর পরিচয় জানা যায়নি। নৌকাডুবির ঘটনায় গুরুতর আহত দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার বাহাদুরখালি গ্রামের করিম শেখের মেয়ে রুমা বেগম (৩৫) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের সালামত শেখের ছেলে রব্বানী (৩৬)। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালের দিকে গড়াই নদে নৌকাবাইচ প্রতিযোগিতা চলছিল। এ উপলক্ষে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যায়। এসময় নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন যাত্রী নিখোঁজ হয়। আহত হন আরো দুজন। গুরুতর আহত অবস্থায় দুইযাত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, নিখোঁজ একজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম