ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

কুষ্টিয়ায় কবর থেকে চুরি হলো দুটি কঙ্কাল, এলাকায় আতংক

#

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  8:44 PM

news image

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে কবর থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থান থেকে চোরের দল কঙ্কাল দুটি চুরি করে নিয়ে গেছে। কঙ্কাল চুরির এমন খবরেএলাকাজুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।  যাদের কঙ্কাল চুরি হয়েছে তারা হলেন, উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছারা খাতুন (৮৫)। ও তারই নাতি ছেলে রাতুল (১৪)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তার স্ত্রী ছারা খাতুন। তার মৃত্যুর মাসখানেক পরে মারা যায় তার নাতি ছেলে রাতুল। সে মনির উজ জামানের ছেলে। রাতুল জন্মগত শারীরিক প্রতিবন্ধী ছিল। তাদের দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছিল। আজ মঙ্গলবার ফজরের নামাজ শেষে ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে এসে দেখেন তার মা ও ভাতিজার কবরের মাঝখানে কুয়ার মত গর্ত করা। ভিতরে দেহাবশেষ নেই। এমন খবরে ওই কবরস্থানে উৎসুক জনতা ভিড় করেন। দেখতে পান পাশের ভুট্টা ক্ষেতে পড়ে আছে দুটি হাড়ের টুকরো ও একটি টাউজার। সংবাদ পেয়ে থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। রইসুল বিশ্বাস বলেন, ফজরের নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করে এসে দেখি মা ও ভাতিজার কবর খুঁড়া। ভিতরে কিছুই নেই। তাদের কঙ্কাল চুরি হয়েছে। বিষয়টি পুলিশে খবর দিলে তারা এসে তদন্ত করছে। এই চুরির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর বিচার চাই।  মোতাহার উজ জামান বলেন,কবরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরির ঘটনা আমাদের এলাকায় এই প্রথম। এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে ভয়ে আছে এই কবরস্থানে দাফন হওয়া অন্য লাশের স্বজনরাও। কবরস্থান এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তিনি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, কঙ্কাল চুরির সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে দুই টুকরো হাড় ও কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তবে এঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। তবুও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম