ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, পড়ে গেছে ৪২ টন ফার্নেস অয়েল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২২,  6:39 PM

news image

কুষ্টিয়ার হালসা রেলস্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেনের তিনিট বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় কনটেইনা থেকে ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হালসা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেল পুলিশের ওসি মনজের আলী জানান, বিকল্প লাইনে এ ঘটনা ঘটনায় মূল লাইন ক্লিয়ার আছে। এ কারণে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তিনি বলেন, তেলবাহী ট্রেনটি হালসায় লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু লুপ লাইনে ওঠার পর ব্রেক ধরতে গেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় একটি কনটেইনার ছিদ্র হয়ে তেল পড়তে থাকে। তবে পরিশোধিত তেল হওয়ায়, আর বিকল্প লাইনে দুর্ঘটনা হওয়ায় এতে কোন ঝুঁকি নেই। তিনি আরও বলেন, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম