ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ মার্চ, ২০২২,  10:20 PM

news image

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গড়াই নদীর রেলসেতুর নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। পরে ওই অজ্ঞাত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি গড়াই নদীর রেলসেতুতে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে সেতুর নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে জেলায় গত ৫ দিনে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম