ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

কুষ্টিয়ায় অ্যালকোহল পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

#

নিজস্ব প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২৩,  4:38 PM

news image

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন। বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মাসুম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চম ব্যক্তির মৃত্যু হয়। এর আগে কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা এলাকার হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), ভেড়ামারা উপলার রকিবুল আলমের ছেলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সিফাত (২৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া এলাকার হানিফের ছেলে রতন (২১), তার প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে শাহানুর (২৩) ও খলিলের ছেলে সবুজ (২৪)। জানা গেছে,

কুষ্টিয়ার ভেড়ামারা এবং পোড়াদহ এলাকা থেকে রোববার (২৩ এপ্রিল) রাতে বিষাক্ত অ্যালকোহল পান করে আটজন অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। নিহত রতন এবং সবুজের পরিবারের দাবি, রোববার রাতে পোড়াদহ থেকে অ্যালকোহল কিনে নিয়ে এসে একই পাড়ার সাত থেকে আটজন একসঙ্গে পান করে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার (২৪ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মাসুম বিশ্বাস জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে শাহানুরকে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। একই দিন সন্ধ্যায় সে মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, রোববার রাতে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকজন ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনজন মারা যান। তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় সবুজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম