ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

কুরিয়ার সার্ভিসে ইয়াবার চালান এনে আটক ২

#

১২ নভেম্বর, ২০২৩,  9:20 PM

news image

ফয়জুল ইসলামঃ কক্সবাজার থেকে সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবার চালান এনে পুলিশের হাতে আটক হয়েছেন দুই মাদক কারবারি। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে স্নোর কৌটায় লুকানো ২ হাজার ৫০০ পিস ইয়াবা। রবিবার দুপুরে সাভার স্ট্যান্ডে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকেরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের মো. বাবুল (৩৫) ও ঢাকার ধামরাই এলাকার মো. শরিফ (৩২) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কক্সবাজার থেকে সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক ইয়াবার চালান আসার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় এসএ পরিবহনের শাখায় গিয়ে পাঁচটি স্নোর কৌটায় লুকানো ২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওসি আরও জানান, তারা কক্সবাজার থেকে কম দামে ইয়াবা ক্রয় করে সাভারসহ আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে এনেছিলো। তাদের যাতে সনাক্ত করা না যায় এ কারণে ইয়াবা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে তারা বাসে সাভার এসেছে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে এসএ পরিবহন কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম