ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা

কুয়াশায় সড়ক দুর্ঘটনা রোধে জেলা ট্রাফিকের করনীয় শীর্ষক পথসভা

#

২৩ জানুয়ারি, ২০২৫,  7:59 PM

news image

রংপুর জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে শীতের ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রংপুর জেলার পুলিশের সম্মানিত সুপার আবু সাইম এর নির্দেশনায় জেলা ট্রাফিক রংপুর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।  জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নিরাপদ সড়ক গঠনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। পাগলাপীর, গংগাচড়া, কাউনিয়া, গড়েরমাথা, পীরগঞ্জ, শঠিবাড়ি বাজার এবং পীরগঞ্জ বাজারে এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে।  এ উদ্যোগের অংশ হিসেবে আজ ২৩ জানুয়ারী সকাল সকাল ১১ টা থেকে দিনব্যাপী চালক হেলপার এবং স্টেকহোল্ডারদের সঙ্গে পথসভার আয়োজন করা হয়েছে। আয়োজিত পথসভাগুলো রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে দায়িত্বরত সার্জেন্ট, এটিএসআই এবং ট্রাফিক সদস্যগণ পরিচালনা করবেন। উক্ত পথসভার সার্বিক পরিচালনায় তদারকি করছেন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) নূর আলম সিদ্দিক। 

পথসভার আলোচ্য বিষয়-

১. ঘন কুয়াশার সময় দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি কমিয়ে চলার পরামর্শ,

২. গাড়ির দৃশ্যমানতা নিশ্চিত করতে ফগ লাইট জ্বালিয়ে চলাচল করার নির্দেশনা,

৩.সঠিক দৃশ্যমানতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে লো বিম ব্যবহার করার গুরুত্ব,

৪.গাড়ির ইন্ডিকেটর এবং রিফ্লেক্টর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার উপযোগী রাখা.

৫. দীর্ঘ সময় একই ড্রাইভার দিয়ে গাড়ি না চালানো। এতে ঘুমের সমস্যা হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। 

জেলা ট্রাফিক বিভাগ রংপুর বিশ্বাস করে, সড়কের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এই পথসভায় অংশগ্রহণের মাধ্যমে চালক, হেলপার ও স্টেকহোল্ডাররা শীতকালে নিরাপদে সড়ক মহাসড়ক চলাচলের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ পাবেন। এছাড়াও সড়কে চলাচলরত পথচারীদের নিয়ম মেনে রাস্তা পারাপারের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম