ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কাল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২২,  10:24 AM

news image

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের উত্তেজনাপূর্ণ প্রচার-প্রচারণা শেষ হয়েছে। রাত পোহালেই কাল বুধবার (১৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে মঙ্গলবারের মধ্যে পৌঁছে দেওয়া হবে ভোটের সামগ্রী।মধ্যরাতে প্রার্থীদের গণসংযোগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা নগরীকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিচ্ছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী। রাত ১২টা থেকে নগরীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ। নির্বাচনের পরের দিন বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় জরুরি সেবায় নিয়োজিত ও কার্ডধারী সাংবাদিক ছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে। সংবাদমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার জানান, সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর তিন হাজার ৬০৮ সদস্য নিয়োজিত থাকবেন। ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, ৩০টি র‍্যাবের টিম, অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে থাকছেন। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি কিভাবে নির্বাচনকে সুষ্ঠু করা যায়। সে মোতাবেক এগিয়ে যাচ্ছি। সিটি নির্বাচনে সম্পৃক্ত সবকিছুই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম