ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কুমিল্লায় ৭ দিন আগে নিখোঁজ হওয়া সেই চার বোন উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২২,  3:24 PM

news image

বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাতদিন পর সন্ধান মিলেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চার বোনের। বৃহস্পতিবার (২ জুন) রাতে কুমিল্লা নগরের জাঙ্গালিয়া পশ্চিমপাড়া থেকে তাদের উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।তারা পিবিআইয়ের হেফাজতে রয়েছে। শুক্রবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনের পর চার বোনকে পরিবারের কাছে হস্তান্তর করবে পিবিআই। পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন।

চার বোনের মামা এ বি এম ছিদ্দিকুর রহমান বলেন, বাবার সঙ্গে রাগ করে গত ২৬ মে সকাল সোয়া ৮টায় তিন বোনকে নিয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় বড় বোন তাসনিম জাহান। সঙ্গে সঙ্গে নেয় কাপড়চোপড়। এরপর প্রথমে নাঙ্গলকোট থেকে একটি বাসে উঠে কুমিল্লা যায় তারা। পরে নগরের জাঙ্গালিয়া এলাকার একটি বাড়িতে রুম ভাড়া নেয় তারা। তাদের মধ্যে দুইজন শিশু ও অপর দুইজন কিশোরী। বৃহস্পতিবার সকালে তাসনিম মাকে ফোন করলে বিষয়টি র‍্যাব ও পুলিশকে জানানো হয়। পরে পিবিআই ওই বাড়িতে গিয়ে তাদের উদ্ধার করে। চার বোনের মধ্যে তাসনিম জাহান (১৭) উপজেলা সদরের আফসারুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষ, মারজাহান (১৪) একই মাদরাসার দাখিল দশম শ্রেণি ও তাজিন সুলতানা (১২) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মাইশা নারুয়া তালিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেণিতে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম