ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

কুমিল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

#

২৭ মার্চ, ২০২৪,  4:09 PM

news image

কুমিল্লার হোমনায় প্রবাসী স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বুধবার (২৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছেন। এই মামলায় নির্দোষ প্রমাণিত হয় মোঃ শাহজাহান নামে এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।  মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আবু ইউসুফ মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, ২০১৩ সালের ৯ জুন ঢাকায় যাবার উদ্দেশ্যে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল৷ পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই তাজুল ইসলাম। পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মোঃ শাহজাহান, মোঃ কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মোঃ রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম