ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

কুমিল্লায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, মুদি দোকানি আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২৬,  11:14 AM

news image

কুমিল্লার চান্দিনায় সাড়ে ৪ বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৪৫ বছর বয়সী এক মুদি দোকানদারের বিরুদ্ধে। শুক্রবার (২ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা সদরের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ইন্দ্রারচর এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানদার কামরুজ্জামান সোহেলকে (৪৫) স্থানীয়রা আটক করে পুলিশে দেন। অভিযুক্ত সোহেল ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।


শিশুটির অভিভাবক বলেন, আমি ইন্দ্রারচর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাই। সকালে আমার মেয়ে ইন্দ্রারচর গাড়ির গ্যারেজ সংলগ্ন সোহেলের মুদি দোকানে গেলে সে আমার মেয়েকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে বাসায় গিয়ে কান্না করলে আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। কিন্তু কেউ কোনো পদক্ষেপ না নিলে সন্ধ্যায় পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করি।


একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সোহেল এর আগেও একাধিক শিশুর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ড করেছে। সে তার নিজের মেয়ে বিয়ে দিয়েছে। তার এই বিকৃত মানসিকতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনা সত্য। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম