ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

কুমিল্লায় বাসচাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২২,  5:02 PM

news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলীর মাঝামাঝি তামজিদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ইকোনো নামের একটি বাসের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই যাত্রী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় বেলতলী থেকে অটোরিকশাযোগে উল্টো পথে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,

সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি কুমিল্লার পদুয়ার বাজার ফ্লাইওভারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। একই সঙ্গে আহত হন আরও দুজন। এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আবুল চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম