ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

কুমিল্লায় কাউন্সিলর হত্যা: প্রধান আসামি শাহ আলম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২১,  4:40 PM

news image

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি শাহ আলম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ ডিসেম্বর) রাত ১টা ১৫ মিনিটে কুমিল্লা চাঁনপুর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুজানগর বউবাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে শাহ আলম।

তিনি কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার প্রধান আসামি। উপ-পরিদর্শক পরিমল দাস জানান, কয়েকজন অস্ত্রধারী চাঁনপুরস্থ গোমতী নদীর বেড়িবাঁধে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে কোতয়ালি মডেল থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। পরে পুলিশের টিম পৌঁছালে আসামিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা জীবন রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। তিনি আরও জানান, গুলিবর্ষণ শেষে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সঙ্গে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতরে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এদিকে নিহত ব্যক্তি কাউন্সিলরসহ জোড়া খুনের ঘটনায় সরাসরি জড়িত ছিল বলে দাবি পুলিশের। এর আগে মামলার আসামি সাব্বির ও সাজন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম