ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কুমিল্লার সাবেক এমপি হাসেম খান আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৪,  10:53 AM

news image

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান (৬৮) আর নেই। বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে নাজিয়া হাশেম তানজি।কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুছ ছালাম বেগ জানান, বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে, বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে, দুপুর ১২টায় ব্রাহ্মণপাড়া সদরে, বাদ জোহর বুড়িচং সদরে ও তার গ্রামের বাড়ির গিলাতলায় বাদ আছর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে হেরে যান তিনি। অবশ্য ভোটের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর আগে ২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও আসনটির এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর উপনির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। ব্যক্তিগতভাবে তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক। আবুল হাশেম খান  ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিন বছর পর হন সাধারণ সম্পাদক।  ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তাকে করা হয় আহ্বায়ক। ২০১৯ সালে কমিটি গঠন হলে পুনরায় সভাপতির দায়িত্ব পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম