ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

কুমিল্লার নির্বাচনের মধ্যে দিয়ে কমিশন একটি সুন্দর সূচনা করতে চায়: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২২,  4:10 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুমিল্লার নির্বাচনের মধ্যে দিয়ে কমিশন একটি সুন্দর সূচনা করতে চায়। পেশি শক্তির ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ নেই। এরকম কিছু প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল করা হবে। রোববার (২৯ মে) সকাল ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কু-সিক নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সহিংসতা হলে নির্বাচন বাতিল করার মতো সিদ্ধান্ত নিবে কমিশন।

ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চাইলে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেই নিতে হবে। তিনি আরও বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে আনন্দময় একটি পরিবেশ নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা চাই। আচরণ বিধিমালা সকলে মেনে চলতে হবে, প্রয়োজনে কমিশন কঠোর অবস্থানে যাবে।প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে, এমনকি নির্বাচনের পর চলমান থাকবে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার ও কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহাম্মদ।  সভায় মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ ও আবেদন তুলে ধরেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম