ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কুমিল্লার দেবিদ্বারের সেই ‘ভণ্ডপীর’ ঢাকায় গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৩,  5:07 PM

news image

সাত বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত কুমিল্লার দেবিদ্বারের ‘ভণ্ডপীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৮ জুন) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সোমবার (১৯ জুন) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বারে ‌দরবার শরিফের নামে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসার অভিযোগ রয়েছে ইকবাল শাহ সুন্নি আল কাদেরীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই দরবার শরীফে তিনি প্রায়ই গাঁজার আসর বসাতেন এবং নারী নিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতেন। গত ২ জুন এক শিশুকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে ইকবালের বিরুদ্ধে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম