ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুচক্রী মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২২,  3:35 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। একই সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সম্মান নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে তারা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননে নেমেছে।

অথচ এ পরিবারের সবাই আজ সততায় অনন্য সাধারণ। কথায় কথায় গণতন্ত্র নিয়ে কথা বলেন, বিএনপির আমলে বহুদলীয় গণতন্ত্রের নামে যারা বহুদলীয় তামাশা করেছে, যারা ভোটে বিজয়ী হওয়ার জন্য সোয়া কোটি ভুয়া ভোটার বানিয়েছিলেন। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, নিউমার্কেটের যে ঘটনা ঘটেছে, তাতেই বিএনপি তোলপাড় করে ফেলেছে। অথচ বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ছিল প্রতিদিন রণক্ষেত্র। নিউমার্কেটের ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপি সময়ের মতো পার্মানেন্ট রণক্ষেত্র হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম