ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে

কিয়েভ সফর করবেন না বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২২,  10:12 AM

news image

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, “প্রেসিডেন্টের সেখানে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। আমি আবারও বিষয়টি পুনর্ব্যক্ত করছি।” তবে তিনি বলেছেন, প্রেসিডেন্টের পরিবর্তে সেখানে উচ্চ পর্যায়ের কোনও কর্মকর্তাকে সেখানে পাঠাতে চায় হোয়াইট হাউস। সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন অথবা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে পাঠানো হতে পারে। এর আগে রবিবার সিএনএন’র প্রচারিত সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘তিনি মনে করেন জো বাইডেন কিয়েভ সফর করবেন।’ “এটি অবশ্যই তার সিদ্ধান্ত এবং নিরাপত্তা পরিস্থিতির এটি নির্ভর করে। কিন্তু আমি মনে করি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতা এবং সে কারণেই তার এখানে আসা উচিত,” বলেন জেলেনস্কি। এদিকে, ব্রিফিংয়ে জেন সাকি আরও বলেন, যুক্তরাষ্ট্র কিয়েভে মার্কিন দূতাবাস পুনরায় খোলার আশা করেছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সময় উল্লেখ করা হয়নি। “এটি অবশ্যই আমাদের উদ্দেশ্য। অবশ্যই ইউক্রেনের মাটিতে কূটনৈতিক উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ,” বলেন জেন সাকি। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম