ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জাস্টিন ট্রুডো আজ ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান

কিশোরগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২৩,  9:05 PM

news image

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপান করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ চারজন মারা গেছেন। অপর তিনজন হলেন— জহির রায়হান (জজ মিয়া), গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া। এ ছাড়া হাবিবুর রহমান নামে আরেকজন ঢাকার একটি হাসপাতালে লাইফসাপোর্টে আছেন বলে জানা গেছে। তারা সবাই রোববার রাতে মদ্যপান করেছিলেন। স্থানীয় সূত্র জানায়, কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদ্যপান করে তারা রোববার রাতে বাসায় যাওয়ার পর বমি করতে থাকে।

পরে তাদের পরিবারের সদস্যরা রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান। হাবিবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় রাতে ঢাকায় চিকিৎসার জন্য পাঠালে তিনি সেখানে লাইফসাপোর্টে আছেন। কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার কথা স্বীকার করে  বলেন, তারা মদ্যপান করে এর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম