ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলছে

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২২,  7:47 PM

news image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় সংঘর্ষ শুরু হয়। কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন জানান, নিত্যপণ্যসহ তেল, গ্যাস, পেট্রলের মূল্যবৃদ্ধি ও ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এর আগে, বিএনপি ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালনকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরমধ্যে নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম