ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

কিশোরগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২২,  4:40 PM

news image

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার ছয়সূতি নওগাঁও ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌখিন পরিবনের একটি বাস কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার নওগাঁও ব্রিজ এলাকায় কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অটোরিকশার তিন যাত্রীকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম