ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কিউই স্কোয়াডে ফিরলেন ইয়াং

#

স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৪,  4:49 PM

news image

নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষা বাড়ল জশ ক্লার্কসনের। কাঁধের চোটে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। তার জায়গায় দলে ডাক পেলেন ব্যাটসম্যান উইল ইয়াং। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের জায়গায় তৃতীয় টি-টোয়েন্টির জন্য দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ক্লার্কসনের। পুরনো হাঁটুর চোট পর্যবেক্ষণের জন্য পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে বিশ্রামে থাকবেন উইলিয়ামসন।  কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে গিয়ে কাঁধে চোট পান ক্লার্কসন। আজ রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টির পর দলে যোগ দেবেন ইয়াং। ইয়াং সব মিলিয়ে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে করেছেন ২ হাজার ২৯৭ রান। স্ট্রাইক রেট ১৩৩.৩৯। তবে জাতীয় দলের হয়ে এই সংস্করণে অতটা উজ্জ্বল নয় তার পরিসংখ্যান, ১৪ ম্যাচে ২ ফিফটিতে ১০২.৩৬ স্ট্রাইক রেটে রান ২৬০।  সুপার স্ম্যাশে দারুণ পারফরম্যান্স করে দলে এলেন ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ওয়েলিংটনের বিপক্ষে তিনি খেলেন ৩৩ বলে ৫০ রানের ইনিংস। পরের ম্যাচে ওটাগোর বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন ৬৩ বলে।  প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৪৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আজ রবিবার হ্যামিল্টনে হবে দ্বিতীয় ম্যাচ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম