ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কাসেমিরোর শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ইউনাইটেড

#

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  5:13 PM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। নির্ধারিত সময়ের শেষদিকে গোল করে ইউনাইটেডকে হারানোর আশা জাগিয়েছিল চেলসি। কিন্তু যোগ করা সময়ে দারুণ এক হেডে গোল করে সেই আশা ভেঙে দিয়েছেন কাসেমিরো। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোলেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। জর্জিনহোর ৮৭ মিনিটের পেনাল্টি গোলে জয়ের পথেই ছিল চেলসি। কিন্তু ৯৪তম মিনিটে লুক শ'র ক্রসে বল পেয়ে গোল শোধ করে দেন কাসেমিরো। টটেনহ্যামের বিপক্ষে জেতা ম্যাচে বদলি হিসেবে নামতে অস্বীকার করা ক্রিস্টিয়ানো রোনালদোকে শৃঙ্খলাজনিত কারণে চেলসি ম্যাচে বসিয়ে রাখেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

তবে পর্তুগিজ উইঙ্গারকে ছাড়াই চেলসির রক্ষণে বেশ কিছু দারুণ আক্রমণ শানিয়েছে দলটি। প্রথমার্ধে গোল না পেলেও দাপট ছিল তাদেরই। দ্বিতীয়ার্ধে দুই দলই সেয়ানে সেয়ানে লড়াই উপহার দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে দুই দলকেই শেষ কয়েক মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। দুই দলই যেখানে একবার করে জালের ঠিকানা খুঁজে পায়। কিন্তু ম্যাচের ফলাফল ছাপিয়ে ইউনাইটেডের দুশ্চিন্তা এখন রাফায়েল ভারানের ইনজুরি নিয়ে। চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। কারণ ফ্রান্সের হয়ে তার বিশ্বকাপ খেলাই এখন অনিশ্চয়তার মেঘে ঢেকে গেল। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান এখন পাঁচে। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চারে অবস্থান চেলসির। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ম্যানচেস্টার সিটির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম